- অপরাধ
- ঘুষ
- ঠিকানা
- চট্টগ্রাম দাউদকান্দি
বিস্তারিত বিবরণ
আমি দাউদকান্দি বাজারের ছোট একজন ব্যাবসায়ী। ঘুষ না দেয়ায় আমার ২০২৮-২০১৯ সালের রিটানের উপর জুলুম করে ৩১ লাখ টাকা টেক্স চায়। ব্যাংক একাউন্ট, কারেন্টের লাইন কেটে দেয়। আমি অসুস্থ মানুষ, একটা কিডনি নাই। দৌরাদৌরি করি কিন্তু তারা টেক্স কমায় না। পরে দাউদকান্দি টেক্স অফিসে ৬৫ হাজার, কুমিল্লা অফিসে ১ লাখ ৫০ হাজার টাকা দেই। টেক্স ১ লাখ ৫০ হাজার করে দেয়ার কথা বলে টাকা খেয়ে পরে ৩ লাখ ১০ হাজার টাকা করে দেয়। হাতে পায়ে ধরেও আর কমাইতে পারি নাই। এখানে দাউদকান্দি টেক্স অফিস, আমার উকিল আমার সাথে বাটপারি করচে। কুমিল্লা অফিসের কোন দোস নাই। এখন এত টাকা দেওয়া আমার জন্য অসম্ভব। কেউ যদি দেখেন দয়া করে সাহায্য করেন।
