- অপরাধ
- ঘুষ
- ঠিকানা
- Dhaka
বিস্তারিত বিবরণ
বিনীত নিবেদন এই যে, আমার পিতা [পিতার নাম] একজন বীর মুক্তিযোদ্ধা। তাঁর গেজেট, মুক্তিবার্তা ও লাল বইসহ সকল বৈধ সনদ ও প্রমাণাদি যথাযথভাবে থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তিনি কোনো সরকারি মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন না। ভাতাটি দ্রুত চালুর আশ্বাসে এবং বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমি ইতোমধ্যে সর্বমোট ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা প্রদান করেছি। কিন্তু এত টাকা দেওয়ার পরেও অদ্যাবধি আমার পিতার মুক্তিযোদ্ধা ভাতা চালু করা হয়নি। বিষয়টি আমাদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক ও চরম হতাশার।
