- অপরাধ
- ঘুষ
- ঠিকানা
- রংপুর
আমি জমি ক্রয় করার আগে খাজনা -খারিজ করছি এবং রেজিষ্ট্রি আমার নামে করার পরে নতুন করে খারিজ করতে ৭০০০ হাজার টাকা চায় এটা কি দেশ না জিম্মি
আমি জমি ক্রয় করার আগে খাজনা -খারিজ করছি এবং রেজিষ্ট্রি আমার নামে করার পরে নতুন করে খারিজ করতে ৭০০০ হাজার টাকা চায় এটা কি দেশ না জিম্মি
চাকুরির জন্য পুলিশ ভেরিফিকেশনে এসে ৫০০০ টাকা দাবি করা হয়, পরে বাধ্য হয়ে ৩০০০ টাকায় মিটমাট করা হয়।
অনলাইনে আবেদন করেছিলাম। Mandatory সব ফিল্ড fillup করেছিলাম।কিন্তু ওখানকার দায়িত্বরত কর্মকর্তা আমাকে জানালেন আবেদনে পিতা মাতা আর স্ত্রীর NID নাম্বার যুক্ত করতে হবে। অথচ এগুলো mandatory ছিল না। ওদের কথা মত আবেদন করে প্রথম ফর্ম বাতিল করলাম।পরের দিন আবার সবকিছু ওদের নির্দেশনা মত fillup করে নিয়ে গেলাম। সেদিন সব ঠিক ঠাক ছিলো। ওনারা এইবার আমার NID অনলাইন থেকে ডাউনলোড করে আমাকে জানালেন পেশা ভুল আছে। NID তে ছাত্র আর আবেদন ফর্মে private সার্ভিস। NID সংশোধন করতে হবে।বাধ্য হয়ে আমি খুঁজতে লাগলাম টেবিলের নিচে কোনো ফুটা আছে কিনা।একটা ফুটা পেলাম। সে আমাকে জানালো পাসপোর্ট অফিসে এমন কোনো কাজ নাই যা হয় না। সব সম্ভব তবে কিছু খরচ হয়। আমি পরিমান জানতে চাইলাম।সে জানালো ২ হাজার লাগবে। দর কষাকসী তে ১৪০০ দিয়ে করলাম