- অপরাধ
- ঘুষ
- ঠিকানা
- গাজীপুর ঢাকা
আমি হারানো ফোনের জিডি করি। আমার হারানো ফোন থানা থেকে আনার জন্য ৩০০০ টাকা ঘুষ দিতে হয় ফোন খোজার আবেদন করতে দিতে হয় ৩০০ টাকা
নাগরিকদের জন্য উন্মুক্ত ও যাচাইকৃত রিপোর্টসমূহ। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রেখে অনিয়মের বিরুদ্ধে অভিযোগ জানান।
মোট ১১৫টি রিপোর্ট · পৃষ্ঠা ১০ / ১২
আমি হারানো ফোনের জিডি করি। আমার হারানো ফোন থানা থেকে আনার জন্য ৩০০০ টাকা ঘুষ দিতে হয় ফোন খোজার আবেদন করতে দিতে হয় ৩০০ টাকা
জায়গার বণ্টন নামা করতে গিয়ে খতিয়ানের প্রয়োজন হয়। দশ জনের নামে কেনা জায়গায় দশটা খতিয়ানের/ নামজারী প্রয়োজন হয়। এটা করতে মূল টাকার প্রয়োজন একটা খতিয়ান ১১০০ টাকা। কিন্তু দাবী করেছে একটা ১৮ হাজার করে দশটা ১ লাখ ৮০ হাজার টাকা।
আমি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ চাকুরী করি। অনেকদিন ধরেই আমার পরিবারের আশেপাশে থাকার জন্য বদলীর আবেদন করি কিন্তু বদলী হয়না। সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একজন প্রশাসনিক কর্মকর্তা কল দিয়ে বলে ২ লক্ষ টাকা দিলে বদলী করে দিবে। পরে একজন বড় মানুষকে দিয়ে তদবির করি এবং ১ লক্ষ টাকা দিলে আমাকে সম্প্রতি বদলী করা হয়েছে। এই কার্যক্রম কয়েক বছর থেকেই চলমান আছে। কেউ ভয়ে বলতে পারে না।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম কার্যালয়ে পরিদর্শকদের পছন্দমতো এলাকা পাওয়ার জন্য DIG দের মিনিমাম ২/৩ লক্ষ টাকা দিতে হয়। এলাকাভেদে আরো বেশী দিতে হয়। এই টাকার একটা অংশ নাকি আইজি, প্রধান কার্যালয়ের এলাকা বন্টন সম্পর্কিত শাখায় দিতে হয়। টাকা না দিলে এলাকার অধিকাংশ কারখানায় পরিদর্শন করতে দেয়না সংশ্লিষ্ট জেলার উপমহাপরিদর্শক। এটা ওপেন সিক্রেট হলেও আইজি, সচিব ও মন্ত্রী মহোদয় নিশ্চুপ রয়েছে। এর বিচার আসলে করবে কে?
আমি বদলীর জন্য বাংলাদেশ রেলওয়ে ঢাকার একজন বাণিজ্যিক কর্মকর্তার নিকট আবেদন করলে, তিনি আমার কাছে ৫০০০০ টাকা ঘুষ দাবি করেন
গারির ফিটনেস করাতে গিয়ে ২০০০টাকা ঘুস দিয়েছি
জমি খারিজ করতে গেলে তারা আমার জমি খারিজ দেখে 70000 টাকা চায়, জমি ছিল 64 শতক.... আমি জিগ্গেস করলাম এত টাকা কেনো বাহিরে তো বোর্ড লাগাইয়াছেন 1250 টাকা লাগবে তাহলে এত টাকা কেনো... তারা বললো ওইটা সরকারি ফি.... তাদের ফি আলাদা.. সেটা দেখলে কখনো জমি নামজারি করতে পারবো না.. পরে অনেকক্ষণ পর্যন্ত বসে রইলাম মা নাই বাবা নাই যদি জমি খারিজ না করি তাহলে আমার চাচার জমি নিয়ে যাবে 😢 আর সেই সময়ে দেখালাম এখানে শুধু দালালের আনা গুনা মূলত তারা দালাল ছাড়া কোনো জমি খারিজ নেয় না আর কোনো তথ্য জানতে চাইলেও কাজের অজুহাতে বের করে দেয়... অসহায় হয়ে কোনো মতে 5000 টাকা কমিয়ে বলতেছে এটাই শেষ আর কমবে না.... তার পরে জমি নামজারি করতে দিলাম 3 মাস লেগে গেলো নামজারি হচ্ছে না তখন অফিস... বিবরণী অংশ টা আরও বড় করুন প্লিজ
আমাদের কলেজটি জাতীয়করনের প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বর্তমানে কলেজে প্রচার করা হচ্ছে যে, লবিং না করলে তালিকায় থাকা সত্ত্বেও জাতীয়করণ করা হবে না। জাতীয়করণ/সরকারিকরণ-সংক্রান্ত প্রক্রিয়ায় মাউশিতে কাজ এগিয়ে নিতে প্রত্যেক শিক্ষকের কাছ থেকে আনুমানিক ৫০,০০০ টাকা করে দিতে হবে
আমার দোকানের মেয়াদ নবায়নের কাজ ছিলো, অফিসের খরচ আছে বলে টাকা চেয়েছিল, বলেছিল টাকা না দিলে ফাইল আটকে থাকবে কাজ হবেনা
আমি দাউদকান্দি বাজারের ছোট একজন ব্যাবসায়ী। ঘুষ না দেয়ায় আমার ২০২৮-২০১৯ সালের রিটানের উপর জুলুম করে ৩১ লাখ টাকা টেক্স চায়। ব্যাংক একাউন্ট, কারেন্টের লাইন কেটে দেয়। আমি অসুস্থ মানুষ, একটা কিডনি নাই। দৌরাদৌরি করি কিন্তু তারা টেক্স কমায় না। পরে দাউদকান্দি টেক্স অফিসে ৬৫ হাজার, কুমিল্লা অফিসে ১ লাখ ৫০ হাজার টাকা দেই। টেক্স ১ লাখ ৫০ হাজার করে দেয়ার কথা বলে টাকা খেয়ে পরে ৩ লাখ ১০ হাজার টাকা করে দেয়। হাতে পায়ে ধরেও আর কমাইতে পারি নাই। এখানে দাউদকান্দি টেক্স অফিস, আমার উকিল আমার সাথে বাটপারি করচে। কুমিল্লা অফিসের কোন দোস নাই। এখন এত টাকা দেওয়া আমার জন্য অসম্ভব। কেউ যদি দেখেন দয়া করে সাহায্য করেন।