আমি একজন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি আইডি কার্ড উত্তোলনের জন্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রীয় যাই এখানে গেলে আইডি কার্ড দিতে অস্বীকৃতি জানা পরবর্তীতে তাদের মাঝে একজন লোক এসে বলে ১০০০ টাকার বিনিময়ে আইডি কার্ড নেওয়া সম্ভব
আদাবর রোড নং ১০ এর ৩ রাস্তা মোড, বাইতুল আমান হাউজিং সোসাইটি · আদাবর · ঢাকা
বিস্তারিত বিবরণ
চলমান কাজ চলতেছিল বিকেলব৩ টার দিকে একদল লোক এসে ইঞ্জিনিয়ার কে রান দা দিয়ে কুপিয়ে সবাইকেই মারধর করে কাজ বন্ধ করে দেয়। পাইলিং এর সব সরঞ্জাম ভাংচুর করে। এখন পর্যন্ত কাজ বন্ধ আছে। প্রান নাসের ভয়ে কেউ কাজ করতে চায়না। সবাই আতংকে আছে। কাজ শুরুতেও অনেক গ্রুপ চাদা নিয়েছে
সাভারের বাসস্ট্যান্ড সংলগ্ন চৌরঙ্গী মার্কেট ও জাতীয় অন্ধ সংস্থা মার্কেটের মাঝামাঝি বিরুলিয়া সড়কে প্রতিনিয়ত চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগ উঠছে। অভিযোগ রয়েছে, প্রতিটি গাড়ি চলাচলের সময় ১০০–২০০ টাকা এবং প্রতিটি রিকশা থেকে প্রতিদিন ২০ টাকা করে আদায় করা হচ্ছে। এভাবে ব্যস্ত এই সড়ক থেকে প্রতিদিন বিপুল পরিমাণ টাকা চাঁদা হিসেবে আদায়ের অভিযোগ রয়েছে। অন্যদিকে রাস্তার দুই পাশে অসংখ্য দোকান বসানো ও অবৈধ দখলের কারণে পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়েছে এবং প্রায় সবসময়ই যানজট লেগে থাকে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি এসব দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। প্রশাসনের কাছে অনুরোধ—বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা এবং অবৈধ চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক
৭ বৎসর আগে জায়গাটি কিনে ছিলাম, মসজিদের কিছু টাকা দান করলাম, হুজুর বললো কেউ কিছু চাইলে বলবে মসজিদে দান করেছি. ৩ দিন হইলো জমির সাইড দিয়ে বাউন্ডারি দিচ্ছিলাম, কিন্তু আজ দেখলাম কে বা কারা বাউন্ডারি ভেঙে দিয়েছে. খোঁজ নিয়ে জানতে পারলাম বৎসর সরকারের লোকজনকে টাকা না দিলে বাউন্ডারি দেয়া সম্ভব না. তাই ১০০০০ হাজার টাকা cantact করলাম. ৪ দিনের মধ্যে টাকা দিতে হবে 😒. আমাদের মতো প্রবাসীদের পাশে কেউ নেই
জাংঙ্গালীয়া ইউনিয়নের পরিষদে সকল সেবা নিতে হলে মাহাবুর খান ঘুষ দাবি করে। আর তার ই বন্ধু খেলন চন্দ্র সুত্রধর কাচারিতে দালালি করে।সে সাধারণ মানুষ কে প্রচুর হয়রানি করে।এবং এর সার্টিফিকেট দেওয়ার মালিক কথিত সংবাদিক তৈয়াবুর রহমান।তাদের কে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
গ্রাম খেজুরা, ঝালকাঠি সদর থেকে ভিমরুলি যাওয়ার পথে এই গ্রাম
বিস্তারিত বিবরণ
লোকটার নাম চপল, সে নাকি ঝালকাঠির কৃত্তিপাশা ইউনিয়নের বিএনপির নেতা এবং কি পোস্টে আছে সেটা সঠিক জানি না। আওয়ামিলীগ সরকার পতনেন মাস ছয়েক আগে আমাদের সপ্নের বাড়ি নির্মানের কাজ শুরু করি আমরা। এই লোক হতাৎ একদিন রাতে তার এক চামচা নাম কামরুল তার সহায়তায় আমার মা কে বাসা থেকে বের করে ৫ লক্ষ টাকা দাবি করে, বলে যে বাড়ি করতে চাইলে তাকে এই টাকা দিতে হবে নতুবা আমার মা বাবা কে হত্যার হুমকি দেয়।
বরাট ইউনিয়ন ভূমি অফিস, রাজবাড়ী সদর, রাজবাড়ী। ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সালাম মোল্লা 10 টাকার খাজনা সমস্যার কারণ দেখিয়ে কাজে অনিহা দেখিয়ে 20000 হাজার টাকা ঘুষ দাবি করেন ঘুষের টাকা দেয়ায় রাজি হওয়াতে তিনি খজনাটি কেটে দেন এবং বিষয়টি গোপন রাখতে ভূমি অফিস সহায়ক শিপন হুমকি প্রদান করেন
নিউরোসেন্স হাসপাতালে এম্বুলেন্স থেকে প্রতি মাসে ৩০০০ করে টাকা উঠিয়ে নিচ্ছে মহীনের নেতৃত্বে রবিউল ও কবির মহিন উদ্দিন মহিন সিকিডি হাসপাতালে চাঁদাবাজিতে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল তার চাঁদাবাজি থেকে বাঁচতে চায় ২৮ নং ওয়ার্ডের মানুষ
পূর্রাবজাবাজার, আমতলা, সকিনা মসজিদ সংলগ্ন এলাকার সাদ রাইম ও আসাদ ও নিলয় নামের তিন ব্যক্তি আমার নিকট ৩০,০০,০০০ (তিরিশ লক্ষ) টাকা চাঁদা দাবি করেছে। তারা টাকা না দিলে আমাকে ও আমার পরিবারকে এলাকা থেকে উৎখাত করার হুমকি দিচ্ছে এবং রাস্তাঘাটে চলাচলের সময় বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে। তাদের ব্যবসা সকিনা মসজিদের কাছেই অবস্থিত এবং স্থানীয়ভাবে তারা জোরপূর্বক টাকা আদায়ের সঙ্গেও জড়িত বলে আমরা আশঙ্কা করি। অতএব, আমার ও আমার পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করছি।